Web Analytics

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার সকালে একটি মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং জনসচেতনতা বৃদ্ধি ছিল র‍্যালির মূল উদ্দেশ্য। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে র‍্যালিটি শুরু হয় এবং পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউস মোড় ও বাইপাসসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা স্লোগান দেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে এবং তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।