Web Analytics

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রামে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিব (২৬) এর লাশ একদিন পর ফেরত দিয়েছে ভারত। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে লাশ হস্তান্তর করা হয়। এ সময় নিহতের স্বজন, পুলিশ প্রশাসন, বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টার পর দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে বিএসএফের গুলিতে আজিজুর রহমানের ছেলে মুজিব নিহত হন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে ভারতের উনকোটি হাসপাতালের মর্গে নিয়ে যায়। ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবের মা, বোন ও স্বজনরা জানান, মনু নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।