Web Analytics

চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন সচল রাখতে না পেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। শনিবার শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জরুরি মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, কারখানার ভেতরে কিছু শ্রমিক বাইরের অপমহলের উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা করছে, অন্য শ্রমিকদের কাজেও বাধা দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করছে। তাঁর অভিযোগ, তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের বাইরে বের করে আনছে। বন্ধ ১৪৭ কারখানার মধ্যে ৫৫টি আগে থেকেই ১৩(১) ধারায় বন্ধ ছিল এবং ৯২টি চালুর চেষ্টা করেও উৎপাদন চালাতে পারেনি। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত।

মালিকরা জানান, নিরাপত্তা ও উৎপাদন উপযোগী পরিবেশ না থাকায় ১৫ নভেম্বর থেকে আইনগত অধিকার প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তবে ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নিয়ে প্রস্তাব জমা দেবে। আশুলিয়া, সাভার ও গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপও কামনা করেন মাহমুদ হাসান খান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।