Web Analytics

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

সেখানে বলা হয়, নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। একই দিনে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূতও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।

এই বৈঠকগুলো বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ধারাবাহিকতা নির্দেশ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।