Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার গভীর রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে। আজ ও শুক্রবার অনুষ্ঠিতব্য এই বৈঠক আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে আরাগচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্রিকস সদস্য দেশগুলো নিজেদের অগ্রাধিকার সমন্বয় ও কূটনৈতিক যোগাযোগ জোরদারে সক্রিয় রয়েছে। বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র মতে, এই বৈঠক শুধু নিয়মিত আলোচনা নয়, বরং ভবিষ্যৎ নীতিগত সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।