Web Analytics

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ মোকাবিলায় সরকার ও সমাজকে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক ইসলামোফোবিয়া মোকাবিলা দিবস উপলক্ষে সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলমান বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতি থেকে এলেও তারা প্রায়ই প্রাতিষ্ঠানিক বৈষম্য ও সামাজিক বাধার মুখোমুখি হন।

গুতেরেস বলেন, মুসলমানরা প্রায়ই আর্থ-সামাজিক বর্জন, পক্ষপাতদুষ্ট অভিবাসন নীতি এবং অযৌক্তিক নজরদারির শিকার হন। তিনি সতর্ক করে দেন যে মুসলিম-বিরোধী বক্তব্য এসব প্রবণতাকে উসকে দিচ্ছে। জাতিসংঘ প্রধান সরকারগুলোকে হেট স্পিচ মোকাবিলা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানান। তিনি অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে হয়রানি ও হেট স্পিচ থেকে মানুষকে সুরক্ষিত রাখার আহ্বান জানান।

গুতেরেস আরও বলেন, ইসলামোফোবিয়া মোকাবিলার এই আন্তর্জাতিক দিবসে সবাইকে সমতা, মানবাধিকার ও মর্যাদার প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং প্রতিটি দেশ ও সম্প্রদায় থেকে ইসলাম বিদ্বেষ দূর করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২২ সালে ১৫ মার্চকে আন্তর্জাতিক ইসলামোফোবিয়া মোকাবিলা দিবস হিসেবে ঘোষণা করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।