ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ২০২৬ সালের সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) ডিএনসিসির সভাকক্ষে ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ‘তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে ডিএনসিসির ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম। তিনি দেশে তামাক ব্যবহারের বর্তমান অবস্থা, পরোক্ষ ধূমপানের ক্ষতি এবং আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরেন। বক্তারা বলেন, তামাকমুক্ত নগর গড়তে জনসচেতনতা, আইন প্রয়োগ ও অংশীজনদের যৌথ উদ্যোগ অপরিহার্য।
আহছানিয়া মিশন সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও তথ্যচিত্র তৈরিতে কারিগরি সহায়তা দেবে, আর মাঠপর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করবে ডিএনসিসি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।