Web Analytics

বাংলাদেশ কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. মো. সাইমুম পারভেজ। বুধবার সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ নিজের জলবায়ু সংকটের পাশাপাশি বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি তুলে ধরছে।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। তাই অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানানো হচ্ছে। জলবায়ু অর্থায়ন ঋণের বদলে অনুদানভিত্তিক হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ সিভিএফ, এলডিসি জোট এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এ দাবি উত্থাপন করছে।

কপ-৩১ এ বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে রয়েছে ন্যায্য জ্বালানি রূপান্তর, শ্রমিকের কর্মসংস্থান সুরক্ষা ও নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি। সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নিয়েছে। জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো ও কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজও এগোচ্ছে বলে জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।