Web Analytics

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার সাভারে কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের ২০২৬ সালের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোতে পৃথকভাবে দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিলিটারি পুলিশের সম্মেলনে তিনি উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোরটির গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকার প্রশংসা করেন এবং সদস্যদের অভিনন্দন জানান।

আরভিএন্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান দেশের সেবায় কোরটির অবদানের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি ফার্মগুলোর উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অধিনায়ক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।