Web Analytics

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ২৩ আগস্ট রোববার দুপুরে জাতীয় সংসদে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারদলীয় কয়েকজন সদস্য কমিটিকে আলংকারিক কমিটি হিসেবে নিয়েছেন।

হাসনাত বলেন, বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো এজেন্ডাতেই সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে তার দাবি। তিনি অভিযোগ করেন, সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রথম বৈঠকেও সরকারদলীয় কয়েকজন সদস্য প্রস্তুত না থাকার কথা জানিয়েছিলেন এবং দ্বিতীয় বৈঠকেও একই চিত্র দেখা গেছে। ব্যবসায়ীদের হয়রানি কমাতে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনা কার্যকর করার প্রস্তাবও আলোচনায় এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।