Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল মিলন বলেছেন, নিম্নমানের পাঠ্যবই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শনিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কচুয়া উপজেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পাঠ্যবইয়ের মান নিয়ে কোনো আপস করা হবে না। ইতোমধ্যে পাওয়া নিম্নমানের বই বাতিল ও নষ্ট করা হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক ছাপায় কাগজ, কালি ও ছাপাখানার মানে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। দেশীয় মুদ্রণশিল্প গড়ে তোলার লক্ষ্যে এ বছর বিদেশি কোনো কোম্পানিকে মুদ্রণের কাজ দেওয়া হয়নি বলে তিনি জানান। আগে সময়মতো মানসম্মত বই ছাপা সম্ভব হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও তা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ১৫০টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু রয়েছে এবং ভবিষ্যতে তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা আছে। কুপনের মাধ্যমে ক্যান্টিন থেকে খাবার কেনা, কয়েকটি জেলায় পাইলট প্রকল্প এবং পরে দেশব্যাপী বাস্তবায়নের কথাও বলেন তিনি। প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ, দুই জায়গায় পরীক্ষার প্রশ্ন প্রণয়ন এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা অনুমোদনে বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।