Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় আগামীকাল বুধবার তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। ১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের পর ২১ অক্টোবর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গঠিত হয়। সাধারণ মানুষের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর চাপ কমানো এবং জেলা-উপজেলায় কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করাই ছিল এর লক্ষ্য।

তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আওতায় আনতে ভূমিকা রেখেছে। বর্তমানে এর অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়ছেন এবং এক লাখের বেশি শিক্ষক কর্মরত। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ এ বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে এবং মূল ক্যাম্পাস, নগর কার্যালয়ের প্রধান ফটক ও বিভিন্ন ভবনে ব্যানার টানানো হয়েছে। কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজনও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কার্যক্রম চালাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।