Web Analytics

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের নিজস্ব আবাসভূমির অধিকার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। জর্ডানের পার্লামেন্টের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এবং বিষয়টিকে অঞ্চলের ভবিষ্যতের সঙ্গে যুক্ত করেন।

বাদশাহ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব আবাসভূমির অধিকার প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলে কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা আসতে পারে না—জর্ডান বারবার এ কথা বলেছে। তিনি বলেন, ইসরাইলের লঙ্ঘন ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান সত্ত্বেও গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিম তীর ও জেরুজালেমে নিরবচ্ছিন্ন হামলা চলছে। জর্ডানের বাদশাহের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা এখনো এ অঞ্চলের ভবিষ্যৎ এবং মানুষের আশার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।