কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আছাই সরদার (৩৫) নামে এক যুবককে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং অভিযুক্ত যুবককে পুলিশি পাহারায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে, তবে চূড়ান্ত নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকটি শিশুটিকে ফুসলিয়ে একটি স্কুলে নিয়ে যায়, এক শিশুকে আটকে রেখে অন্যজনকে তাড়িয়ে দেয়। পরে ওই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি জানালে অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।