Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় কথিত ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও মিথ্যা ন্যারেটিভ ছড়ানোর অভিযোগে জাতীয়তাবাদী নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাতে নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।

নাছির অভিযোগ করেন, এনসিপির শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া ভুয়া তথ্য প্রচার করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, জামায়াত-শিবির ও এনসিপি-সংশ্লিষ্ট কিছু ব্যক্তি হাদি হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, যা অত্যন্ত নিন্দনীয়। নাছির দাবি করেন, প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো সক্রিয় ছিল, কিন্তু এনসিপির কোনো ভূমিকা ছিল না।

তিনি বলেন, হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে এবং কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ায় বা বিএনপি নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।