Web Analytics

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মহড়ার সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় যৌথ প্রশিক্ষণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন সফল কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা এবং আকাশপথে মালামাল পরিবহন নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়। এতে বিমান ঘাঁটির নিরাপত্তা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধার কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন অভিজ্ঞ সদস্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।