Web Analytics

২০২৬ সালের ২১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত নিয়োগ ও পদায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেন। দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের কথা তুলে ধরে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রার্থীদের প্রতিনিধি হুমায়ন আহামেদ লিখিত বক্তব্য পাঠ করেন।

প্রার্থীরা জানান, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। মেডিক্যালসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও দুই মাসের বেশি সময় পার হয়ে গেছে, তবুও যোগদানের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেও এখনো কোনো কার্যকর সাড়া পাননি।

প্রার্থীরা হুঁশিয়ারি দেন, আগামী ১০ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে জেলা ভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।