Web Analytics

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।

অন্যদিকে, কুয়েত উপকূলে নোঙর করা একটি ট্যাংকারে জোরালো বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মুবারক আল-কাবীর বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটির মাস্টারের বরাতে বলা হয়, জাহাজের বাম পাশে বিকট শব্দের বিস্ফোরণ শোনা যায় এবং ধোঁয়া দেখা যায়।

ইউকেএমটিও জানায়, বিস্ফোরণে জাহাজের একটি কার্গো ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়েছে, যা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।