Web Analytics

বাংলাদেশের পোশাকশ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য, শ্রমিক নেতা ও অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা বলেন, শ্রমিকের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত ছাড়া পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বক্তারা বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দ্রুত শ্রমিকবান্ধব মজুরি কাঠামো ঘোষণার আহ্বান জানান। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি যৌক্তিক ও ন্যায়সংগত ছিল না। এমপি নাজমুন নাহার নীলু নারী শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিশেষ সুবিধার ওপর গুরুত্ব দেন। অর্থনীতিবিদ ড. শিব্বির আহমদ সস্তা শ্রমনির্ভর শিল্প পরিচালনার প্রবণতা থেকে বেরিয়ে আসার কথা বলেন।

নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, ২৩ নভেম্বর মজুরি নিয়ে দর-কষাকষি হবে এবং ন্যূনতম মজুরির সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে। সভায় কারখানায় চিকিৎসাকেন্দ্র, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, কারখানার আশপাশে কিন্ডারগার্টেন, নিয়োগপত্র, ট্রেড ইউনিয়নের অধিকার এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিও ওঠে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।