Web Analytics

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করেছে এবং সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। রোববার কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর যুবদলের বর্তমান কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

৩০ এপ্রিল ঘোষিত ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে কমিটির আট সদস্যের মধ্যে ছয়জন একযোগে পদত্যাগ করেন। বিতর্কিত কমিটি অনুমোদনের কারণে পৌর যুবদল সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখা দিতে নির্দেশ দিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।