Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাজারব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বাজারে কারসাজি রোধে কৌশলগত মজুত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ উপকারভোগীকে পণ্য দেওয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। একইভাবে ঈদুল আজহায় খাদ্যপণ্যের সরবরাহ প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং আরও ২০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক রূপে গড়ে তোলা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।