Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাস ধরে চলা এই যুদ্ধ হোয়াইট হাউসের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে, ট্রাম্প যদি একতরফা বিজয় ঘোষণা করেন, তাহলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এই যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এটি প্রশাসনের জন্য রাজনৈতিক দায়ে পরিণত হয়েছে।

জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনুরোধে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য মার্কিন সেনা প্রত্যাহারের পরিণতি বিশ্লেষণ করছে। উপদেষ্টারা সতর্ক করেছেন, যুদ্ধ অব্যাহত থাকলে নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ক্ষতি হতে পারে। সূত্রগুলো জানিয়েছে, ফেব্রুয়ারির প্রাথমিক সামরিক অভিযানের পর প্রাপ্ত মূল্যায়নে বলা হয়েছে, বিজয় ঘোষণা করে সেনা প্রত্যাহার করলে ইরান সেটিকে নিজেদের বিজয় হিসেবে দেখবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প যদি বিজয় ঘোষণা করেও অঞ্চলে বড় পরিসরে সেনা উপস্থিতি বজায় রাখেন, ইরান সেটিকে কৌশলগত আলোচনার অংশ হিসেবে দেখবে, তবে এতে যুদ্ধের অবসান নিশ্চিত নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।