জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন। সোমবার বিকাল সাড়ে ৪টায় পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির পুনঃপ্রতিষ্ঠার জন্য ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে এবং এটি শুরু, শেষ নয়। এলাকার মানুষের চিকিৎসার জন্য প্রয়োজন হলে আরও কিছু করার কথাও বলেন তিনি। স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা উচিত।
তিনি রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার কথাও বলেন। পরিদর্শনে জামায়াতের ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের কয়েকজন নেতা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।