Web Analytics

বাংলাদেশ পুলিশের সঙ্গে মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা বৃদ্ধিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত আইজিপিকে অভিনন্দন জানান এবং চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে ইতালির সহায়তা কামনা করেন। তিনি উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ইতালির রাষ্ট্রদূত অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।