Web Analytics

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রবাসী সংগঠনের জন্য ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি গঠন করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উপকমিটির প্রধান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে উপপ্রধান করা হয়েছে।

উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে উপকমিটিটি গঠন করা হয়েছে। এর লক্ষ্য দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় করা এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রম সুসংহত করা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।