Web Analytics

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে রোববার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে পৌঁছে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পেয়ে ছয়টি ইউনিট সেখানে পাঠানো হয়। আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ট্রেনটির নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন ধরে যায়। তাদের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়ে থাকতে পারে। ঘটনাস্থলে দেখা যায়, অন্য কোচগুলোর পাশে থাকা জ্বলন্ত কোচ থেকে ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।