Web Analytics

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হেফাজতে ইসলামের শাপলা চত্বর মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে এই আদেশ দেওয়া হয়। আদালত আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন তিন আসামিকে পুনরায় হাজির করার নির্দেশ দিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা এর আগে থেকেই জুলাই হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। আজ থেকে তারা শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন। নতুন তিনজনসহ এ মামলায় এখন মোট ৯ জন আসামি কারাগারে আছেন, যাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রয়েছেন।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শাপলা চত্বরের ঘটনায় ঢাকাসহ চার জেলায় ৫৮ জন নিহত হয়েছেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জন আসামি হবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।