৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ৩৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নবম গ্রেডের প্রভাষক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার জারি হওয়া প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল ২০১৫ বা চলতি প্রবিধান অনুযায়ী বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে, কিছু শর্ত সাপেক্ষে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সশরীরে উপস্থিত হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে হবে। একই প্রতিষ্ঠানে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের বিপিএটিসি অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ এবং পরে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। তারা দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন; সরকার প্রয়োজনে এ সময় অনূর্ধ্ব দুই বছর বাড়াতে পারবে। প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে চাকরি স্থায়ী হবে। নির্ধারিত দিনে যোগ না দিলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।