Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে সাম্প্রতিক ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় একাধিক রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বেড়েছে। সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার জানান, আহত রোগীর চাপ সামলাতে দেশটির হাসপাতালগুলো সক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে। তিনি বলেন, ভূমিকম্পের আগেই টিকাদানের হার কম থাকায় হাম ও ডিপথেরিয়াসহ টিকায় প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি বেড়েছে। ডব্লিউএইচও আরও জানায়, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ৩৮টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সক্রিয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে বিঘ্ন ও চিকিৎসাকর্মীদের ক্লান্তি স্বাস্থ্যব্যবস্থাকে আরও সংকটে ফেলেছে। এদিকে, জাপান বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অস্থায়ী আশ্রয়ের জন্য পানি পরিশোধন যন্ত্র, পাত্র ও ত্রিপলসহ ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে উদ্ধারকারী দল পাঠাতেও প্রস্তুত।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।