শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘটনার পর নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া ঝিনাইগাতী থানায় ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়। ১ ফেব্রুয়ারি তারা হাইকোর্টে জামিন আবেদন করলে পরদিন আদালত তা মঞ্জুর করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।