ইরান জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ও ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার তীব্র নিন্দা জানায়। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ও বিপজ্জনক উত্তেজনা হিসেবে বর্ণনা করেছেন।
ইরাভানি সতর্ক করে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ফলাফল ভয়াবহ হতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তিনি যুক্তরাষ্ট্রকেই এর পূর্ণ দায়ভার নিতে হবে বলে উল্লেখ করেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দুটি ট্যাংকার অকেজো করে দিয়েছে, যা অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
ইরাভানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান, যুক্তরাষ্ট্র যেন আন্তর্জাতিক আইন মেনে চলে এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।