Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন, একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হবে এবং কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, আগের আইনেও সার্চ কমিটির বিধান ছিল এবং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ গ্রহণ না হলেও পুরোনো আইন পুনরুজ্জীবিত হয়েছে। দীর্ঘদিন পর প্রধান বিচারপতি তার প্রতিনিধি নিয়োগ দেওয়ায় এখন সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া এগোবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তবে সহযোগিতা পেতে বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি মধ্যবর্তী ব্যবস্থা। সংসদে দুর্নীতি দমন কমিশন বিল পাস হলে আরও শক্তিশালী ও স্বাধীন দুদক গঠন করা হবে, যা দুর্নীতির সব বিষয় মোকাবিলা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।