Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা নিয়ে জরুরি সংসদীয় আলোচনার দাবি জানিয়েছেন। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গার্মেন্টস কোনো দলের বিষয় নয়; এটি জাতীয় শিল্প, তাই একে রক্ষা করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, কিছুদিন ধরে গার্মেন্টস খাতে অস্থিরতা চলছে এবং এ খাত ক্ষতিগ্রস্ত হলে গোটা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান নোটিশ দিয়েছিলেন। আলোচনার ভিত্তিতে নোটিশটি রোববারের কর্মসূচিতে থাকলেও অধিবেশন মুলতবি হওয়ায় তা নিয়ে আলোচনা হয়নি এবং সোমবারের কার্যতালিকাতেও তা ছিল না।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সদস্যদের আলোচনায় বিষয়টি রোববারের জন্য নির্ধারিত হয়েছিল। সোমবারের কার্যতালিকায় না থাকায় আলোচনার সুযোগ নেই, তবে স্পিকারের সঙ্গে কথা বলে পরে জানানো যাবে। ডা. শফিকুর মঙ্গলবারের কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।