Web Analytics

বাংলা একাডেমি ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রকাশকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, কোনো অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশকদের মতে, রমজান মাসে মেলা শুরু হলে পাঠক সংকট দেখা দেবে, স্টলকর্মীদের ওপর অমানবিক চাপ পড়বে এবং প্রকাশকদের নিশ্চিত আর্থিক ক্ষতি হবে।

বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে ৩২টি প্যাভিলিয়ন ও ১৫২টি স্টলের স্বনামধন্য প্রকাশকরা লিখিতভাবে ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, রোজার মধ্যে মেলা আয়োজন করা হলে তা ব্যর্থ ও কলঙ্কিত আয়োজনে পরিণত হবে। প্রকাশকরা এই সিদ্ধান্তকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানান।

তারা সরকারের উচ্চপর্যায় ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে প্রকাশকদের বক্তব্য ও বাস্তবতা অনুধাবনের আহ্বান জানিয়ে বলেন, সিদ্ধান্ত পরিবর্তন না হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার আয়োজকদেরই নিতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!