Web Analytics

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি হয়।

গ্রাহকেরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা গ্রাহকদের স্বার্থ রক্ষা করছে না এবং চেয়ারম্যানকে অপসারণ করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। ডবলমুরিং থানার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে ছিল এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।