Web Analytics

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই এবং চলমান যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণেরও ইচ্ছা নেই। সিউলে অবস্থিত ইরানি দূতাবাসের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের টেলিফোন আলাপে এ অবস্থান জানানো হয়।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলাপের সময় আরাগচি মধ্যপ্রাচ্যে যেকোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের উপস্থিতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার বদলে উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে।

ইরানি দূতাবাসের বিবৃতি অনুযায়ী, জবাবে চো হিউন ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি দক্ষিণ কোরিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আরাগচিকে আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণের কোনো ইচ্ছা সিউলের নেই। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।