Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে সৌরশক্তি থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সেমিনারে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন।

মন্ত্রী জানান, পূর্ববর্তী সরকার বিদ্যুৎ খাতকে আমদানি নির্ভর করে রেখেছিল, যার ফলে ৫৬ হাজার কোটি টাকার দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাদে সৌর প্যানেল বসানোর পরিকল্পনা তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের জন্য করমুক্ত সুবিধা ও প্রণোদনার প্রস্তাব দেন। এছাড়া রেল, সড়ক ও ভূমি মন্ত্রণালয়ের খালি জমিতে সৌর প্যানেল বসানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সেমিনারে বুয়েটের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান নবায়নযোগ্য জ্বালানির অবদান ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার রোডম্যাপ উপস্থাপন করেন। তিনি জমি সংকট, উচ্চ শুল্ক ও প্রশাসনিক জটিলতাকে সৌর বিদ্যুৎ সম্প্রসারণের বড় বাধা হিসেবে চিহ্নিত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।