Web Analytics

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বেড়ে ভাড়া হয়েছে ২ টাকা ৯৫ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৫২ পয়সা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপর গণপরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেন।

পরে ২৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন, যা সেদিন থেকেই কার্যকর হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।