Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ তিন শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন। শনিবার ভোরে নারী প্রবেশের সন্দেহে ১২১ নম্বর কক্ষে তল্লাশি চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। রোববার (১২ এপ্রিল ২০২৬) ভোর ৪টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে ভিত্তিহীন প্রমাণিত হলেও অনুমতি ছাড়া তল্লাশি চালানোয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে হল সংসদের সহসভাপতি (ভিপি) মো. মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ জানান, হল প্রশাসনের অনুমতি ছাড়া কেউ তল্লাশি চালাতে পারে না, এমনকি ছাত্রনেতারাও নয়।

ঘটনার পর অনুষ্ঠিত এক সভায় হল সংসদের নেতৃবৃন্দ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সভা স্থগিত হয়ে পুনরায় শুরু হলে তিন শিক্ষার্থীর আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।