ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ঘুমিয়ে ছিল, কিন্তু এখন জেগে উঠেছে এবং এক ঝড় আসছে। তিনি জানান, চলমান যুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নীতিতে লড়াই চলছে এবং পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে নিজেদের পরাজয় আড়াল করার চেষ্টা করছে।
গালিবাফ বলেন, প্রতিশোধের সমীকরণ এখন কার্যকর এবং সংঘাত নতুন স্তরে প্রবেশ করেছে। অন্য এক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরানে নতুন এক ‘বিপ্লব’ শুরু হয়েছে, যা এলাকা থেকে এলাকায় ছড়িয়ে পড়ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।