Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আলজাজিরার তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় গত সোমবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এই ঘটনার পর ফিদান তার ইরানি সমকক্ষকে জানান, তুরস্ক ভবিষ্যতে এমন আকাশসীমা লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। অন্যদিকে, আরাঘচি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি এবং বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তুরস্কের দিকে এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।