Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামকে পরাজিত করেন। নজরুল ইসলাম পান ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে আবু আশফাক ৬৩ হাজার ৪৯৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

ঢাকা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন এবং পোস্টাল ব্যালটের ভোট ৮ হাজার ৫১৮টি। নির্বাচনের ফল ঘোষণার পর ব্যারিস্টার নজরুল ইসলাম খন্দকার আবু আশফাককে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের রায়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করবেন এবং গণতান্ত্রিক সহনশীলতা বজায় রাখবেন।

চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হওয়ার কথা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।