Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর প্রধান আসামি টিটোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গাজীপুরে অভিযান চালিয়ে রায়গঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। নিহত আব্দুর রহমান রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমানের সঙ্গে টিটোনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন ক্ষিপ্ত হয়ে বার্মিজ চাকু ও চাপাতি দিয়ে রহমান এবং তাঁর বড় ভাই হাসানের ওপর হামলা চালায়। এ সময় দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই আব্দুর রহমান মারা যান। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি টিটোনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।