Web Analytics

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান, মার্কিন বাহিনী দ্রুত হরমুজ প্রণালিতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদান করা জাহাজগুলোকে শনাক্ত করে থামাতে নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা এমন অর্থ পরিশোধ করবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পায়। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সরবরাহ হয়, ফলে এর কার্যক্রম ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।