Web Analytics

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান আসামি গ্রেপ্তার হলেও ঘটনার পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। সংগঠনটি বর্তমান প্রশাসনের বিচার প্রক্রিয়ার ওপর আস্থা হারিয়েছে বলেও জানায়।

জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি ও পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সংগঠনের আস্থা কমে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

ওসমান হাদি হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতে তোলার পর ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।