Web Analytics

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ভারতের রাজস্থানের সীমান্তঘেঁষা এলাকায় মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস ও উচ্ছেদ বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন। ২১ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, রাজস্থানের কয়েকটি সীমান্তবর্তী জেলায় প্রশাসন পরিকল্পিতভাবে মসজিদ, মাদরাসা ও দরগাগুলোকে উচ্ছেদের লক্ষ্যবস্তু করছে।

এআইএমআইএমের বিকানের জেলা সভাপতি শফি জামিল কাসমির তথ্য উদ্ধৃত করে ওয়াইসি জানান, বিকানেরে চারটি এবং ফালোদি, জয়সলমের ও বারমের এলাকায় আরও নয়টি মসজিদ ও দরগা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি শতাধিক ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। ওয়াইসির দাবি, প্রশাসন প্রথমে এসব স্থাপনাকে চারণভূমিতে নির্মিত বলে অভিযুক্ত করে, পরে অনুমোদন ও নথিগত জটিলতার অজুহাত তোলে।

তিনি এই উচ্ছেদ অভিযানকে বৈষম্যমূলক ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ কামনা করেন। তবে রাজস্থান সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।