Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগ দেশটির ৪০ বছরের সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধানের একটি ঐতিহাসিক সুযোগ। বুধবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে এই উদ্যোগ শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথ সুগম করতে পারে।

২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া এ উদ্যোগের লক্ষ্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। এ জন্য সংগঠনটির বিলুপ্তি ও অস্ত্র সমর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে। পিকেকে আগে অস্ত্র ত্যাগ এবং উত্তর ইরাকে তাদের আশ্রয়স্থল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

এরদোয়ান বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে এবং পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে; অপব্যবহার বা উসকানির সুযোগ রাখা হবে না। তিনি বলেন, সন্ত্রাসে স্বজন হারানো পরিবারগুলোর কষ্টের অবসানই সরকারের লক্ষ্য। পুরো অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় জানিয়ে তিনি রাজনৈতিক বিরোধ ও দলীয় ক্ষমতার দ্বন্দ্বকে উদ্যোগের পথে বাধা না হতে সতর্ক করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।