Web Analytics

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি বড় হজ এজেন্সিকে আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জরুরি নির্দেশ দিয়েছে। বুধবার পাঠানো চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর ১ হাজার ৩০৬ জনের এবং এহসান এয়ার ট্রাভেলস-এর ১০ জনের পরীক্ষা বাকি।

চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী ২০ মার্চের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক। সাধারণত গ্রুপ তৈরি ও কারিগরি কার্যক্রমসহ ভিসা পেতে ৫ থেকে ১০ দিন সময় লাগে, তবে কারিগরি জটিলতা দেখা দিলে সময় আরও বাড়তে পারে।

২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তাই সময় হাতে রেখে সব প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।