Web Analytics

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধার জন্য চেন্নাইয়ের এক নারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ৪ কোটি রুপির একটি চেক দেন। ট্রাস্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর জানা যায়, ওই নারীর ব্যাংক হিসাবে মাত্র ৩ রুপি রয়েছে। পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স হয়েছে এবং বিষয়টি ব্যাখ্যা করতে ব্যাংক তাঁকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ওই নারী মন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপি অনুদানও দিয়েছেন। ৪ কোটি রুপি শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধায় ব্যয় করা হবে—এ বিষয়ে তিনি ট্রাস্টের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন। তবে ট্রাস্ট সেই নিশ্চয়তা দেয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এখন আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।

২০২০ সালে মন্দির নির্মাণের ‘নিধি সমর্পণ অভিযান’-এ ৪৫ দিনে প্রায় ৩ হাজার ৫০০ কোটি রুপি সংগ্রহ হয়েছিল। তখন প্রায় ১০০ কোটি রুপির চেক প্রথমে বাউন্স করলেও পরে অধিকাংশ অর্থ আদায় করা হয়; প্রায় ২২ কোটি রুপি এখনো উদ্ধার হয়নি। বর্তমানে মন্দিরে মাসে নগদ, অনলাইন ও চেকে প্রায় ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান আসে। এ ঘটনায় ট্রাস্ট এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।