লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারাত্মক মানসিক ও রাজনৈতিক চাপে রয়েছেন। লন্ডনের কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার অ্যান্ড্রেয়াস ক্রিগের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকের দিকে এগোচ্ছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই সম্ভাবনাই নেতানিয়াহুর ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিগ বলেন, ইসরাইল কিছু কৌশলগত অর্জন উদযাপন করলেও বাস্তবে লেবাননে তাদের কোনো বড় ধরনের সাফল্য নেই। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে সামরিক অভিযান বন্ধের আগেই নেতানিয়াহুকে জনগণের সামনে বড় কোনো সাফল্য দেখাতে হবে। এজন্য তিনি গণমাধ্যমে প্রতীকী বিজয় তুলে ধরার চেষ্টা করছেন, যাতে সম্মানজনকভাবে সেনা প্রত্যাহার সম্ভব হয়।
ক্রিগ আরও বলেন, গাজা ও লেবাননে ইসরাইলের দীর্ঘমেয়াদি বা “স্থায়ী যুদ্ধ” নীতি শেষ পর্যন্ত দেশটির জন্য খুব সামান্যই অর্জন এনেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।